1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফতুল্লায় মনন এর বাংলা বর্ষবরণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রহ:) এর ৮২ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন বাউফলে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার রূপগঞ্জে স্কুলে দুর্ধর্ষ চুরি টাকা লুট রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি শুটার পাইপগান উদ্ধার নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

ফতুল্লায় মনন এর বাংলা বর্ষবরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিনিধি- নারায়নগঞ্জ ফতুল্লায় মনন সাহিত্য সংগঠনের ৭৭ তম সাহিত্যাড্ডায় অর্ধশতাধিক কবি, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলন মেলায় স্বরচিত লেখা পাঠ, গান ও পান্তা ইলিশ, ভূড়ি ভোজের মধ্য দিয়ে ১লা বৈশাখে ১৪৩২ (১৪ এপ্রিল) সোমবার নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হলো বর্ষবরণ। মনন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সঙ্গীত পরিচালক এস এ শামীম এর সভাপতিত্বে ফতুল্লা চৌধুরী বাড়ী মার্ক ভিলার অনু’র মনন চত্বরে সকাল ১০ টায় কবি নাট্যাভিনেতা মোখলেসুর রহমান তোতা’র সঞ্চালনায় নতুন বছরকে স্বাগত জানিয়ে স্বরচিত লেখা পাঠ ও বক্তব্য রাখেন কবি নাট্যকার মুঃ জালাল উদ্দিন নলুয়া, দৈনিক সংবাদ এর সাব-এডিটর কবি সালাম জুবায়ের, নাঃ গঞ্জ সাহিত্য জোট এর আহবায়ক কবি আবদুর রহমান বাবু,

দৈনিক বিজয় ও সাহিত্য সংকলন ধ্রুব’র সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, লালপদ্ম সম্পাদক ছড়াকার ডা:মতিউর রহমান মনির, কলাপাতার বাঁশি ছড়া সংকলন সম্পাদক ছড়াকার ডা: নজরুল ইসলাম শান্তু, সপ্তবর্ণা সম্পাদক কলামিষ্ট কবি কামাল সিদ্দিকী, কবি ও গীতিকার আল আশরাফ বিন্ধু, কবি নাট্যকার তিক্ত দাহ নলুয়া, কবি ও গীতিকার লুৎফা জালাল,কাব্যছন্দ’র সভাপতি কবি শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নাঃগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক, মায়ের আঁচল এর সভাপতি কবি হারুনুর রশিদ সাগর, ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, কবি ও কন্ঠ শিল্পী জি এ রাজু, কানন প্রি ক্যাডেড স্কুল এর পরিচালক মহিউদ্দিন।

এ প্রজন্মের কন্ঠ তারকা রিয়া খান এর সুললিত কন্ঠে কবি রবী ঠাকুরের বিখ্যাত গান “এসো হে বৈশাখ এসো এসো ” গানটি পরিবেশিত হয়। এ ছাড়াও স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি ও কন্ঠ শিল্পী শংকর সুত্রধর, কবি সাদ্দাম মোহাম্মদ, কবি ও মাউথ অর্গানিষ্ট জয়নাল আবেদীন জয়, চিত্র পরিচালক কবি এস এম শাহাব উদ্দিন, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি সালাউদ্দিন আমির, কবি ইসমাত আরা ঝিনুক, কবি আল আমিন বৈরাগী, কবি মোঃ বশির উদ্দিন, কবি মোঃ শামীম চৌধুরী, মীর রিদোয়ান, কবি ও গীতিকার ডা: মনির জামান, কবি অজিত দাস,কবি ও কন্ঠ শিল্পী সায়মন আহম্মদ,

দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাহিত্যানুরাগী সোনিয়া আহমেদ,কবি ঈশিতা দাস, কন্ঠশিল্পী সঙ্গীতা দাস সিথি, হালি চৌধুরী সহ আরও অনেক সাহিত্য প্রেমী অংশ গ্রহন করেন। সভাপতির সমাপনি বক্তব্যের পর মনন সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কন্ঠশিল্পী মাবিয়া রহমান এর বৈশাখী আপ্যায়ন পান্তা ইলিশ ও ভর্তা ভাতে ভূড়িভোজের মাধ্যমে মননের ৭৭ তম সাহিত্য আড্ডা’র বৈশাখী আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি