1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২১০ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধি:নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ধস্তাধস্তিতে অন্তত দুইজন এনসিপি কর্মী আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ আল আমিন জানান, তিনি গণভোটকে সামনে রেখে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। এ সময় তার সঙ্গে প্রায় ৪০–৫০ জন দলীয় কর্মী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছিলেন। হঠাৎ এক তরুণকে সন্দেহজনকভাবে অনুসরণ করতে দেখা গেলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার জামার ভেতর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অস্ত্র বহনের কারণ জানতে চাইলে ওই তরুণ জানায়,একজন অজ্ঞাত ব্যক্তি তাকে এভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছে। এ সময় মুহূর্তের মধ্যেই আশপাশ থেকে কয়েকজন লোক জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত নিরাপদে গাড়িতে তুলে ঘটনাস্থল ত্যাগ করা হয়।

ঘটনার সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যায়। তাকে আটক করতে গেলে ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুই কর্মী আহত হন বলে জানান আল আমিন।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি