1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো নতুন স্থাপনা নির্মাণে জরিমানা সহ উচ্ছেদ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ফুলপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো নতুন স্থাপনা নির্মাণে জরিমানা সহ উচ্ছেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী ৪দিন মাইকিং করার পর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে সরকারের খাস জমি ও জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় গত বুধবার(১০ সেপ্টেম্বর)। তবে ২-৩ দিন যেতে না যেতেই আবারো রাস্তার ওপর অবৈধভাবে ব্যবসা শুরু করেন ব্যবসায়িকরা। এছাড়াও বিভিন্ন গাড়ি দিয়ে যানজট করে রাখার অপরাধী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি দিক নির্দেশনা না মানায় ২ দোকানদা মালিককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮১ (১) ধারায় ২ হাজার ৫০০টাকা জরিমানা করা সহ আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় সাথে ছিলেন ফুলপুর থানার পুলিশ প্রশাসন, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকেই। ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং এসিল্যান্ড তাসনীম জাহান বলেন, যে যানজট নিরসনের জন্য রাস্তার দোকানপাট সরিয়ে দেয়া হয়। সেখানে আবারো ব্যবসায়িকরা অবৈধভাবে স্থাপনা তৈরি করা সহ গাড়ি দিয়ে যানজট সৃষ্টি করেন। তারি ধারাবাহিকতায় আজ আবারও সতর্কতামূলক জরিমানা সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জনগণের চলাচলের যায়গায় প্রতিবন্ধকতা তৈরি না করতেও আবারও সবাইকে অনুরোধ করেন। এছাড়াও আরো বলেন, উচ্ছেদের পাশাপাশি আমরা এটাও চিন্তা করছি যে, দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়িকদের জন্য একটি স্থায়ী ও সুপরিকল্পিত বাজার ব্যবস্থা করা যায় কি না। সে ব্যাপারে আমরা বিভিন্ন জায়গাও নজরে নিচ্ছি যে  তাদের পূর্ণবাসন করে দেওয়া যায় কিনা। তবে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি