1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে খড়িয়ানদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক জনকে ৫০ হাজার টাকা জরিমান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

ফুলপুরে খড়িয়ানদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক জনকে ৫০ হাজার টাকা জরিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় সাথে ছিলেন রূপসী ইউপি প্রশাসক কামরুল হাসান কামু, থানা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার রূপসী ইউনিয়নের উত্তর ঘোমগাঁও ঝালবাড়ি এলাকায় খড়িয়ানদী থেকে ড্রেজার মেশিন দিয়ে মৃত সাবেদ আলী সরকারের ছেলে আব্দুল রউফ ওরফে দোলামিয়া রাস্তার পাশে বিশাল একটি জায়গা বরট করছে।

পরে থানা পুলিশ নিয়ে গিয়ে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ সহ আব্দুল রউফকে আটক করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী আব্দুল রউফকে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় জরিমানা ও অনাদায়ে কারাদন্ড দেওয়া হয়। এ সময় তিনি তাৎক্ষণিক জরিমানাকৃত টাকা প্রদান করেন। এছাড়াও ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়েছে আর বালু খুব বেশি তুলতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলন সহ যেকোনো অপরাধে সব সময় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি