1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক মাসিক সভা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ফুলপুরে জন্ম-মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ক মাসিক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা । অনুষ্ঠানে বক্তব্য দেন, ইউপি সচিব, ইউপি প্রশাসক ও চেয়ারম্যান প্রমূখ। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসনীম জাহান । সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ১০ জন সচিব এবং ১টি পৌরসভার নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত অথরাইজড কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মপরিকল্পনার অংশ হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম।

স্কুলে ভর্তি, বিবাহ নিবন্ধন, পাসপোর্ট তৈরি, এমনকি সরকারি ভাতা ও ভিজিএফ কার্ড পেতে হলে জন্মনিবন্ধন সনদ অপরিহার্য। অনেকেই না জানার কারণে নিবন্ধন প্রক্রিয়াকে অবহেলা করেন। তিনি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিবগণ এ কাজে মূল ভূমিকা রেখে চলেছেন। তবে কিছু জায়গায় সচেতনতার ঘাটতি ও কারিগরি সমস্যার কারণে প্রত্যাশিত অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সভায় ইউনিয়ন সচিবরা মাঠ পর্যায়ে তাদের কাজের নানা সমস্যা উপজেলা নির্বাহী অফিসারের সামনে তুলে ধরে বলেন, অনেক সময় গ্রামাঞ্চলে জনগণ জন্ম বা মৃত্যু নিবন্ধনকে গুরুত্ব দেন না। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের তথ্য সংগ্রহে সমস্যায় পড়তে হয়। এছাড়া অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ইন্টারনেট সংকট, জনবল ঘাটতি এবং নাগরিক সচেতনতার অভাবতো রয়েছেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি