1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে নিখোঁজের ৩ দিন পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার  - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

ফুলপুরে নিখোঁজের ৩ দিন পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৮২ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃযে বয়সে খেলাধুলা করার কথা, সেই বয়সেই প্রেমের ফাঁদে পড়ে জীবন দিতে হলো ১৭ বছরের বাবা হারা রায়হান কে। ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়া ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আবু রায়হান নিহাল এর লাশ অবশেষে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। সে ছনধরা ইউনিয়নের হরিণদী গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। গত ১৬ই জুন সোমবার রাত পৌনে ১১টায় উপজেলার ভাইটকান্দি মোড়ের সোবহানের বাসার পেছনের বাথরুমের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রেমঘটিত কারণে রায়হানকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত ১১টা থেকে রায়হান নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ১৫ জুন তার বড় ভাই মামুন ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ৫৯৫।
আরো জানা গেছে, পার্শ্ববর্তী বাড়ির শেখ ফরিদের মেয়ে এবং রায়হান একই ক্লাসে পড়ার সুবাদে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। চলতি বছরের ১৫ জানুয়ারি এই প্রেমের সম্পর্কের জেরে মেয়ের বাবা শেখ ফরিদ (ফালান), হাতেম আলীর ছেলে মুঞ্জু এবং মেয়ের ভাই সাগর রায়হানকে আটক করে মারধর করেন। সে সময় তাকে হুমকিও দেওয়া হয়েছিল যে, মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ‘জীবনের জন্য শেষ করে দেওয়া হবে’। এই মারধরের ঘটনায় রায়হানের মা জোছনা খাতুন জানুয়ারিতেই ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি ঘটনা সততা নিশ্চিত করে সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, এস.আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মেয়ের বাবা শেখ ফরিদ ও মেয়ের ভাই সাগরের ঘরে তালা ঝুলানো এবং সবাই পলাতক। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা এবং প্রেমঘটিত বিরোধের জেরেই রায়হানকে হত্যা করে বাথরুমের সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি