1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল পড়ুয়া কিশোর নাবিলের মর্মান্তিক মৃত্যু - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল পড়ুয়া কিশোর নাবিলের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩১১ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌনে ৯টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন। নিহত নাবিল খান (১২) উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খালসাইদকোনা গ্রামের নাজমুল হাসান বাচ্চুর ছেলে। সে পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার সহোদ বড় বোন একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানী সূত্র জানায়, ফুলপুর থেকে আসা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সাথে কড়ই গাছে ময়না পাখি বাসা বানায় । ওই পাখির বাসা ভেঙে বাচ্চা আনতে নাবিল গাছের ওপরে উঠে। এসময় তার শরীরে বিদ্যুতিক তার লেগে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তার মাথার পিছনে এবং বাম পায়ের উরু পুড়ে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধিকে জানান, পাখির বাসা থেকে বাচ্চা বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি