1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে বিভিন্ন কৃষিপণ্যের উপর প্রশাসনের মোবাইল কোর্ট - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে বিভিন্ন কৃষিপণ্যের উপর প্রশাসনের মোবাইল কোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৮৪ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ মার্চ মঙ্গলবার বিকালে ঐতিহাসিক পৌর আমুয়াকান্দা বাজারে বিভিন্ন কৃষিপণ্যের বীজ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বিভিন্ন কৃষিপণ্যের মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বীজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪ টি মামলায় ৪ জন ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন । মোবাইল কোর্টের মাধ্যমে উনাদের এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সাথে ছিলাম উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু সহ স্থানীয় পুলিশ প্রশাসন প্রমূখ। উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানান এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক সহ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত আইন ২০১০) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেন এবং নষ্টকৃত বীজ ধ্বংস করেন। এছাড়াও বলেন উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি