1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে মাদক কারবারি সোলায়মান ইয়াবা সহ আটক - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

ফুলপুরে মাদক কারবারি সোলায়মান ইয়াবা সহ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ৫ মে সোমবার সোলায়মান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  আটককৃত সোলায়মান(২৮) উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের আব্দুল হাই ও উম্মে কুলছুম বেগমের ছেলে। জানা যায়, মাদক ও অপরাধমুক্ত ফুলপুর গড়ার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র দিকনির্দেশনায় সোমবার রাত সাড়ে ৯টায় পুলিশের একটি টিম সিংহেশ্বর ইউনিয়নের বনপাড়া গ্রামে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে সোলায়মান নামের এক মাদক কারবারিকে আটক করেন।

পরে তাকে তল্লাশি করে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে তাকে থানায় নিয়ে আসা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, আসামি সোলায়মানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১, মামলা রুজু করে ৬ মে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তিনি আরো বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি