1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্কবার্তা সহ জরিমানা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ফুলপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্কবার্তা সহ জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্কবার্তা সহ জরিমানা করেছেন।

উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন বাজারে খাবার হোটেল সহ মুদির দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন সহ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল/নকল পণ্য বিক্রয় ও সংরক্ষণ না করার জন্য সতর্ক করেন। এ সময় রিফাত সুইটমিষ্টি রেস্টুরেন্টকে পরিবেশে খাবার তৈরি করে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিক কে ১ হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিক টাকা পরিশোধ করেন। এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন নব যোগদানকৃত সরকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমূখ।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, আপনারা যে নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ সহ ভেজাল পণ্য খাওয়াচ্ছেন সাধারণ জনগণকে সেই খাবারটি কি আপনার সন্তানকে খেতে দিবেন! আর কেনই বা জেনেশুনে সন্তানদেরকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছেন। তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যাণে এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে। জনস্বার্থে সকলকে অপরাধ জনিত তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি