1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ Time View

বিশেষ প্রতিবেদকঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিড়াইপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এ উপলক্ষ্যে (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চিড়াইপাড়া এলাকায় অসংখ্য বসতি গড়ে উঠেছে। কিন্তু উপযুক্ত কোন খালি জায়গা না থাকায় পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে গেলে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। বিষয়টির গুরুত্ব অনুধাবণ করতে পেরে ল্যারী ওয়ার্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সরকারের অধিগ্রহণকৃত জায়গায় অত্র কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগে গ্রহণ করেন স্থানীয়রা।

এদিকে স্থানীয়দের অনুরোধে বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ উক্ত কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন এবং তিনি তার ব্যক্তিগত অর্থায়ণে উক্ত জায়গায় বাউন্ডারী ওয়াল নির্মাণ করে দিচ্ছেন বলে জানা গেছে। এসময় এক বক্তব্যে নার্গিস মাকসুদ বলেন, ‘চিড়াইপাড়ায় একটি পরিত্যাক্ত জায়গা পড়ে আছে। এ এলাকার মানুষ কোন পারিবারিক অনুষ্ঠান করতে গেলে খালি জায়গা পাচ্ছেনা। তাই সবাই মিলে চিন্তা করেছি উক্ত জায়গায় একটি কমিউনিটি সেন্টার হলে ভালো হয়। সে লক্ষ্যে সবার সুবিধার্থে আজ কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হলো। জনকল্যাণে আমরা পূর্বেও ছিলাম, আজও আছি এবং আজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ’। এসময় তিনি উক্ত এলাকার কয়েকজন অসুস্থ্য ব্যক্তিকে দেখতে ও তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি