1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরের বিভিন্ন পুজামন্ডপে পরিদর্শনে গেলেন ডিসি - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বন্দরের বিভিন্ন পুজামন্ডপে পরিদর্শনে গেলেন ডিসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ Time View

মোঃ পন্ডিত হোসেন,বিশেষ প্রতিনিধিঃ হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের গতিপ্রকৃতি দেখতে বন্দরে আকস্মিক পরিদর্শনে গেলেন নাঃগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‘এটাই আমাদের বাংলাদেশ!’—শ্লোগানে কম্পিত হলো বন্দর উপজেলার বাতাস। যখন শহরজুড়ে মহাসপ্তমীর পবিত্র বাদ্য বাজছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর উদ্দীপনার মাঝে তিনি প্রথমে বন্দর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ব্রহ্মা মন্দির ও উপাসনালয়, চর শ্রীরামপুর (জহরপুর, মুছাপুর) এবং এরপর শ্রী শ্রী দুর্গামন্দির পঞ্চায়েত কমিটি মণ্ডপ ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির মণ্ডপ পরিদর্শন করেন। এর পরপরই তিনি ঐতিহাসিক লাঙ্গলবন্দ রাজঘাট শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা কমিটি (স্থায়ী) মণ্ডপে পৌঁছান।

তাঁর এ আকস্মিক উপস্থিতি মণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে এক নতুন উৎসাহের সঞ্চার করে। জেলা প্রশাসক প্রতিটি মণ্ডপের সার্বিক খোঁজ-খবর নেন এবং ভক্তদের ভিড়, মণ্ডপের সাজসজ্জা এবং বিশেষ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কেবল নিরাপত্তা দেখেই ক্ষান্ত হননি; তিনি দুটি মণ্ডপের আর্থিক অবস্থা ও ভক্তদের আদর আপ্যায়নে যেন কোনো ঘাটতি না থাকে—তা নিশ্চিত করতে তাৎক্ষণিক অনুদান ঘোষণা করেন। মণ্ডপে যেন খুশির আভা আরও বাড়ে, সেই লক্ষ্যে তিনি রক্ষা কালী মন্দিরকে ১০,০০০ টাকা এবং রাজঘাট মণ্ডপকেও ১০,০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। জেলা প্রশাসকের এই অপ্রত্যাশিত বদান্যতা মণ্ডপ কমিটির সদস্যদের চোখে-মুখে আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ ফেলে

মণ্ডপগুলোর সামগ্রিক পরিবেশ এবং মানুষের উৎসাহ- উদ্দীপনার ভূয়সী প্রশংসা করে জেলা প্রশাসক এক আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের সকল বিভাগ পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে। মানুষ অনেক উদ্দীপনা ও আকাঙ্ক্ষা নিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছে। এটাই আমাদের বাংলাদেশ! আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।” পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা (আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী), অতিরিক্ত জেলা প্রশাসক জনাব নাঈমা ইসলাম এবং বন্দর উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন চেয়ারম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি