1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরের বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার অসুস্থ্য,দোয়া কামনা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

বন্দরের বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার অসুস্থ্য,দোয়া কামনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

দেশমাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রাখা বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক নাজিম মাস্টার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। গত পাঁচ দিন ধরে তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা নাজিম মাস্টার দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগজনিত সমস্যা, শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত জটিলতায় ভুগছেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এদিকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান, সাংবাদিক শেখ আরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক নাজিম মাস্টার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, যেন আল্লাহ তায়ালা তাঁর বাবাকে দ্রুত সুস্থতা দান করেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নাজিম মাস্টারের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর আরোগ্য কামনায় দোয়া অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি