1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে অস্ত্র ঠেকিয়ে জোরে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

বন্দরে অস্ত্র ঠেকিয়ে জোরে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৩১ Time View

বন্দর প্রতিনিধি: শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরে হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী। সোমবার (২জুন) আড়াই টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেীর ওসমানের ক্যাডার সহ ২০০/২৫০ জন হামলা চালায়। এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আহত সাংবাদিকরা হলেন, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেন ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শেখ সুমন। এই ঘটনায় সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরোও ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তরা হলেন, নাসিক ২৪নং ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার ও মৃত সোবহান শিকদারের ছেলে মানিক।
আহত সাংবাদিকরা জানান, সোমবার আড়াই টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে অবস্থান করে।

সেখানে গরু নামানোর ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত আওয়ামী দোসরা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে দুই সাংবাদিককে বেধে বেধড়ক মারধর করে ভিডিও ধারণ করে রাখে সন্ত্রাসীরা। হামলার এক পর্যায়ে সাংবাদিকদের সাথে থাকা দুইটি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা, দুইটি টিভি চ্যানেল এর মাইক্রোফোন, ক্যামেরা জোর পূর্বক নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি