1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ | ২ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঁদার দাবিতে একটি ইটভাটায় সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এতে ইটভাটার পরিচালক ও ম্যানেজার নবী হোসেনকে চাপাতি ও রাম দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। সন্ত্রাসীরা এসময় ভাটায় থাকা ব্যবসায়িক নগদ ১০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণ:
এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানাধীন ফনকুল এলাকায় অবস্থিত ব্যবসায়ী হাজী মোহাম্মদ গোলাপের মালিকানাধীন ‘এবিএফ আল্লাহর দান’ ইটভাটায় দীর্ঘ দিন ধরে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় মোঃ জাকারিয়া ওরফে জাকির (৪৩) ও তার ভাই বুলবুল (৪১)। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ম্যানেজার নবী হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল (বুধবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় জাকির ও বুলবুলের নেতৃত্বে ৪/৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইটভাটার অফিসে প্রবেশ করে। তারা পুনরায় চাঁদা দাবি করলে নবী হোসেন তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে টেনে হিঁচড়ে অফিসের সামনের ফাঁকা জায়গায় নিয়ে যায়।

নৃশংস হামলা ও লুটপাট:
এজাহারে উল্লেখ করা হয়েছে, ১নং আসামি জাকারিয়া তার হাতে থাকা চাপাতি দিয়ে নবী হোসেনের মাথায় তিনটি কোপ মেরে রক্তাক্ত জখম করে। ২নং আসামি বুলবুল রাম দা দিয়ে তার কপালে ও মুখের ডান পাশে কোপায়। নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়লে জাকারিয়া পিস্তল উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে অফিসের ড্রয়ারে থাকা ইট বিক্রির ১০ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি