1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে ওএমএস নিয়োগ ডিলারশীপ বাতিল চেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ডিসি ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বন্দরে ওএমএস নিয়োগ ডিলারশীপ বাতিল চেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ডিসি ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৭৬ Time View

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলায় নিয়মবর্হিভূত ও অস্বচ্ছ ভাবে ওএমএস ডিলার নিয়োগের অভিযোগ এনে নিয়োগকৃত ডিলারশীপ বাতিল ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্মারক লিপি জমা দিয়েছেন।

মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বরাবর এই স্মারক লিপি জমা দিয়েছেন ওএমএস এর টেন্ডারে অংশ নেওয়া ভোক্তভোগী ১১জন টেন্ডার আবেদনকারী।

সকল আবেদনকারীদের পক্ষে মহিউদ্দিন আহম্মেদ শিশির স্বাক্ষরিত ওই স্মারক লিপিতে উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি বন্দর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বন্দর উপজেলায় ওএমএস এর জন্য ২জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারি ২০২৫ ইং তারিখে স্মারক নং ১৩.০১.৬৭০৬.০০২, ৫৭.০০২, ২২, ২৯ প্রজ্ঞাপনের মাধ্যমে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়।

সেই পরিপ্রেক্ষিতে আমরা ১৯ জন নিয়মানুযায়ী দরপত্রে অংশ গ্রহণ করি। প্রজ্ঞাপন উল্লেখ ছিল নিয়োগ প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। কিন্তু প্রজ্ঞাপনে উল্লেখিত নিয়ম না মেনেই অস্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি দুইজনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগ দেওয়ার বিষয়টি আমরা বাকি ১৭জন দরপত্র আবেদনকারী কিছুই জানিনা। যার মধ্য দিয়ে দরপত্র আবেদনকারীদের সাথে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে আমরা মনে করছি। এ নিয়ে দরপত্র আবেদনকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে বন্দরে সিএসডি সরকারি খাদ্য গুদামের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধরা। যা স্থানীয় সকল গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। ডিলার নিয়োগে এমন নিয়মের আশ্রয় নেওয়ায় প্রশাসনের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে আমরা মনে করছি বিদায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট জোর দাবি রাখছি। উল্লেখ্য যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গত ২০২১ সাল থেকে বন্দরে কর্মরত রয়েছে। দীর্ঘদিন তিনি এখানে কর্মরত থাকায় উনার স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি