1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি: বিএনপির শ্রদ্ধাঞ্জলি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

বন্দরে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি: বিএনপির শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭৩ Time View

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নির্দেশনায় বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বন্দর উপজেলার তিনগাঁও স্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি কুশিয়ারা, নবীগঞ্জ রেললাইন হয়ে বাগে-এ-জান্নাত কবরস্থানে গিয়ে শেষ হয়। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত এই র‍্যালিতে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

র‍্যালি শেষে জুলাই আন্দোলনে শহীদ হওয়া যুবদল কর্মী আবুল হোসেন স্বজনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন:মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, ফহেত মোহাম্মদ রেজা রিপন,এড.মতিউর রহমান মতিন আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, হুমায়ূন কবির সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল কলাগাছিয়া, মুছাপুর, মদনপুর, ধামগড় ও বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি