1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ Time View

বন্দর প্রতিনিধি :- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বন্দর থানাধীন নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতা হালদার (৪৭) বরিশাল জেলার আগৈলঝাড়া থানার কাঠিরা এলাকার মৃত সাইমন বিমল হালদারের মেয়ে ও পরি হালদারের সন্তান। তার স্বামী খোকন বাড়ৈ। বর্তমানে তিনি নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় হাবির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, রিতা হালদার তার স্বামী খোকন বাড়ৈকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নবীগঞ্জ থেকে মদনপুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের চালক তার স্বামী খোকন বাড়ৈ সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ রয়েছেন। খবর পেয়ে বন্দর থানার এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়। পুলিশ মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৫১-৭১৬২) ও সিমেন্টবোঝাই ট্রাক (যশোর-ট-১১-৫৭০২) জব্দ করে বন্দর থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি