1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল কারাগারে - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বন্দরে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল কারাগারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ Time View

নারায়ণগঞ্জের বন্দরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তার রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মো. শেখ সাদীর ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ভুক্তভোগী শিশু কলাবাগান থানার লেক সার্কাস এলাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করত।

সোমবার (২০ অক্টোবর) কনস্টেবল রুহুল আমিন ওই শিশুকে প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের বন্দর থানার রূপালী এলাকার জান্নাত মসজিদ গলি, সিরাজের বাড়ির তৃতীয় তলায় তার ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে আবার কলাবাগানে ফিরিয়ে নেওয়ার সময় নারায়ণগঞ্জ সদর থানার ২নং রেলগেইট সংলগ্ন এলাকায় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রুহুল আমিনকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশের হাতে তুলে দেয়।

ওসি লিয়াকত আলী আরও জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ভুক্তভোগী শিশু তার কর্মস্থল কামাল হোসেনের বাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। পরে ধানমন্ডি সাইন্স ল্যাবরেটরি সিটি কলেজ সংলগ্ন রাস্তায় কনস্টেবল রুহুল আমিনের সঙ্গে দেখা হলে সে শিশুটিকে ফুঁসলিয়ে নারায়ণগঞ্জে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি