1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে নাতিন জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধা দাদি শাশুড়ির নিহত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

বন্দরে নাতিন জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধা দাদি শাশুড়ির নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৫ Time View

বন্দর প্রতিনিধি: বন্দরে ঝগড়া থামাতে গিয়ে নাতিন জামাইয়ের লাঠির আঘাতে জোবাইদা বেগম(৭২) নামে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।সোমবার (১১ আগস্ট)  সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। নিহত দাদী শাশুড়ী  জোবাইদা বেগম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার  মৃত নুরুদ্দিনের স্ত্রী।

নিহতের ভাতিজা নজরুল ইসলাম  জানান, গত শনিবার নাতিন রিফাতের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহের সৃষ্টি হয়। চাচি জোবাইদার ঝগড়া থামাতে যান। এ সময় নাতিন জামাই রিফাতের লাঠির আঘাত মাথায় লেগে আহত হন চাচি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, রিফাতের(২৮) সঙ্গে তার স্ত্রীর কলহ শুরু হলে তা থামাতে যান দাদি শাশুড়ি জোবাইদা বেগম।   এক পর্যায়ে মাথায় আঘাত পান তিনি। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি। জোবাইদা বেগমের পরিবারকে অভিযোগ দায়েরের জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি