1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে নানা অপকর্মের হোতা মৌসুমি গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বন্দরে নানা অপকর্মের হোতা মৌসুমি গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর বেপারীপাড়া এলাকায় মুদি দোকানদার মুন্নির ওপর হামলাসহ অন্তত ১০-১৫ পরিবারের ওপর চাঁদাবাজি, মারধর ও মিথ্যা মামলার প্রতিবাদে মৌসুমি গংদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী । রোববার (২ নভেম্বর) সকালে উত্তর বেপারীপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, উত্তর বেপারীপাড়া এলাকার মৌসুমি, আনোয়ার হোসেন, বাবু, মাহা ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা একের পর এক মিথ্যা মামলা, মারধর, ভাঙচুর ও হয়রানির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। ভুক্তভোগী মুন্নি বলেন, “মৌসুমীর স্বামী শওকত প্রবাসে অবস্থানের সুযোগে মৌসুমি তার উকিল বাবা আনোয়ারের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে এলাকায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

এ ঘটনায় আমরা প্রতিবাদ করায় মৌসুমি গং আমাদের ওপর হামলা, মামলা ও নানা হয়রানি শুরু করে। গত ১৪ জুলাই সকালে তারা আমার মুদি দোকানে হামলা চালিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করে, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এমনকি সুইচগিয়ার দিয়ে আমার গলায় পোচ মারারও চেষ্টা করে।” ভুক্তভোগী লাকি আক্তার বলেন, “তাদের অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আমাকে ও আমার পরিবারকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। আমি একজন দরিদ্র নারী— আমি এই অত্যাচার থেকে মুক্তি চাই।” রোমানা জানান, “মৌসুমি আমাকে টাকা দিয়ে মুন্নিকে মারার জন্য ভাড়া করতে চেয়েছিল। আমি রাজি না হওয়ায় সে আমাকে লোকজন নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে।

” শ্যামলী বলেন, “একই ঘটনার প্রতিবাদ করায় মৌসুমি গং আমার বৃদ্ধা মাকেও মারধর করেছে।” সুমাইয়া অভিযোগ করেন, “আমাকে বিনা অপরাধে জেলে পাঠানো হয়েছে এবং আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” অন্যদিকে মর্জিনা জানান, “আমার ছেলেকে বিনা অপরাধে মারধর করেছে, বাড়িঘর ভেঙে দিয়েছে এবং আমার ছেলের মোবাইল ফোনও ভেঙে ফেলে।” বক্তারা অভিযোগ করেন, মৌসুমি গং প্রভাব খাটিয়ে এলাকায় নানাভাবে নিরীহ মানুষকে হয়রানি করছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। উল্লেখ্য, মানববন্ধন চলাকালে মৌসুমি ও তার প্রথম স্বামী শওকত সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদকারীদের ওপর হামলার চেষ্টা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি