1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে প্রবাসীর বাড়িতে চুরি, ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

বন্দরে প্রবাসীর বাড়িতে চুরি, ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৫ Time View

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহকর্ত্রী। অজ্ঞাত চোররা নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র নিয়ে পালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাজী বাড়ী, পুরান বন্দর এলাকায় প্রবাসী পরিবারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহকর্ত্রী মোসাঃ লাইলা আক্তার (৩৩) শনিবার (৮ আগস্ট) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রবাস থেকে ফিরে বাসায় ঢুকে দেখেন, অজ্ঞাতনামা ব্যক্তি বাসায় প্রবেশ করে নগদ ৫০,০০০ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা) এবং বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তিনি। পুলিশ অভিযোগ পেয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে থানার দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি