1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ Time View

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় আলোচনা সভা, র্যালী ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি এসিল্যান্ড রহিমা আক্তার ইতি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিক আবেদীন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মাহবুবা আক্তার শেফালী, উপজেলা গ্রাম্য আদালত সহকারী সীমা আক্তার। এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। এ দিবসে বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় ৩ জন নারীকে “অদম্য নারী পুরস্কার–২০২৫” সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন , “নারীকে পিছিয়ে রেখে কোনো সমাজ এগোতে পারে না। প্রত্যেক নারীই তার নিজ অবস্থানে এক একজন অদম্য শক্তি। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার জীবনাদর্শ আজও সমান প্রাসঙ্গিক। নারীরা এগিয়ে গেলে পুরো সমাজই এগিয়ে যায়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি