1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে ভাড়াটিয়া বাসায় হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুট - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বন্দরে ভাড়াটিয়া বাসায় হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর থানার পুনাই নগরে একটি ভাড়াটিয়া বাসায় হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শিপলু ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এব্যাপারে ভুক্তভোগী পুনাইনগর এলাকার ইয়াছিন মিয়া স্ত্রী মোসাঃ ঝুমকা (২১) বন্দর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও বিবাদীরা একই ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। সামাজিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই জের ধরে অভিযুক্তরা প্রায়ই বাদীর পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর দুপুর ২টার দিকে বিবাদী শিপলু, আবু, নয়ন, আনন্দ, টিটু, আক্তার, ওসমানসহ আরও ৪–৫ জন যুবক বাদীর ভাড়াটিয়া বাসায় গিয়ে বসত ঘরে প্রবেশ করে মাদক সেবনের চেষ্টা করে। এসময় বাদী তাদের বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

একই দিন বিকাল ৫টা ৪০ মিনিটে বাদী ও তার স্বামী বাসায় না থাকার সুযোগে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, কাঠের ওয়ারড্রব ও থাই গ্লাস জানালা ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এছাড়া ওয়ারড্রব ভেঙে বাদীর স্বামীর বিদেশ যাত্রার জন্য রাখা নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।

পরে প্রতিবেশীদের মাধ্যমে ঘটনা জানতে পেরে বাদী বাসায় ফিরে সবকিছু এলোমেলো ও টাকা–কাগজপত্র উধাও দেখতে পান। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

ঘটনার পর থেকে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে আসায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যেকোনো সময় তাদের জান-মালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছেন বাদী।

এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি