1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

বন্দরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৪১২ Time View

বিশেষ প্রতিনিধি: বন্দরে চোক্কা রমজান গ্রুপের ধারালো অস্ত্রঘাতে রনি (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনার পর থেকে চোক্কা রমজান বন্দরের শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনির বাড়িতে গিয়ে উঠেছে বলে জানা গেছে। নিহত সন্ত্রাসী রনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চোক্কা রমজান গ্রুপের সাথে দ্বন্ধ চলছিল রনি গ্রুপের।অদ্য বিকেল ১৮০০ ঘটিকায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কে এলাহি পল্লী মোড়ে এ ঘটনাটি ঘটে। পথচারিরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, নিহত রনী একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক মামলাসহ সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলসহ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি