1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে যুবদল নেতার প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও ভারাইল - শিক্ষা তথ্য
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে গুইমারায় সিএনজি ও মোটরসাইকেল চালক মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গুইমারায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার চেষ্টা, শহীদ জিয়া স্মৃতি সংসদের তীব্র নিন্দা কলাপাড়ায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তরুণের লাশ বাস–মোটরসাইকেল সংঘর্ষে ছেলের মৃত্যুর এক সপ্তাহের মাথায় বাবারও মৃত্যু নারায়ণগঞ্জ বন্দরে ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহীন ভূঁইয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ আগামী সোমবার রোয়াংছড়িতে আসছেন জাবেদ রেজা: নির্বাচনী প্রচারণায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি: রুমা ও রোয়াংছড়িতে কঠোর নজরদারি

বন্দরে যুবদল নেতার প্রকাশ্যে গুলি ছোড়ার ভিডিও ভারাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৫১ Time View

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সিএনজি স্ট্যান্ড দখল নিতে বন্দর থানার কথিত যুবদল নেতা কাজী সোহাগের পিস্তল উঁচিয়ে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ওই কথিত যুবদল নেতার গুলি করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) বন্দর ১নং খেয়াঘাট অবস্থিত সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। কাজী সোহাগ নাসিক ২২নং ওয়ার্ডের কাজী সালাউদ্দিনের ছেলে।

কথিত যুবদল নেতা কাজী পিস্তল উঁচিয়ে গুলির করার ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, সাদা গেঞ্জি পড়ে দৌঁড়ে দৌঁড়ে ধাওয়াকারী বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হুমায়ন কবির গ্রুপের দিকে পিস্তল উঁচিয়ে পরপর গুলি ছুড়ে চলে যান। তার পিছনে পিছনে ধাওয়া করতে থাকে হুমায়ন গ্রুপ। ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো অস্ত্রধারী কথিত যুবদল নেতা কাজী সোহাগকে গ্রেফতার করেনি। এ বিষয়ে জানতে বন্দর যুবদল নেতা কাজী সোহাগের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমরা গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি