1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ শাহেন শাহ'র বিরুদ্ধে - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে এক মাদক সেবনকারীকে আটক করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন না’গঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময় না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

বন্দরে রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ শাহেন শাহ’র বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২৭৮ Time View

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপুর রেলওয়ের লিজকৃত পুকুর দখলের চেষ্টা ও যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ উঠেছে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ’র বিরুদ্ধে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার এনায়েতনগর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করছে। জানা গেছে, বন্দর উপজেলার হাজীপুর এলাকায় এনায়েতনগর মৌজায় রেলওয়ের পশ্চিম দিকে ৩.৪৪ একর বা ৩৪৪ শতাংশ জায়গায় জলাশায় পুকুরের জন্য লিজ নেয় পানাউল্ল্যাহ। তবে গত ৩ মাস ধরে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য রেলওয়ের পুকুর ১ লাখ ৪০ হাজার টাকায় চুক্তিনামা দলিল করে নেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপু। আহত যুবদল নেতা রছি জানান, পুকুর দখল নেওয়ার জন্য গতকাল রাতে শাহেন শাহ লোকজন নিয়ে মারধর করেছে। তিনি অনেকদিন ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্ঠা করে আসছে। নাছির উল্ল্যাহ টিপু জানান, বিএনপি কোন দখলের রাজনীতি করে না, আমি বৈধভাবে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য চুক্তিনামা দলিল করে বৈধভাবে ব্যবসা করে আসছি। পুকুরটি দখল করতে অনেকদিন যাবৎ চেষ্ঠা করছে শাহেন শাহ। গতকাল রাতে আমার ছোট ভাই রছিকে একা পেয়ে দলবল নিয়ে শাহেন শাহ নিজেই মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়েছে। আমি এখনো থানায় অভিযোগ করিনি। মহানগর বিএনপির সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে জানিয়েছে সে বিষয়টি দেখবে বলে জানান। রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদলের নেতাকে মারধর করার বিষয়ে অস্বীকার করে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ জানান, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি কেন রেলওয়ের পুকুর দখল করবো, এগুলো সব মিথ্যা কথা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি