1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে সাংবাদিককে "হাত কেটে ফেলমু" বলে প্রকাশ্যে হুমকি - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বন্দরে সাংবাদিককে “হাত কেটে ফেলমু” বলে প্রকাশ্যে হুমকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ Time View

‎বন্দর প্রতিনিধি: কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক শামীম ইসলামকে প্রকাশ্যেই প্রাণনাশের ও শারীরিক হানি-হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ‎বৃহস্পতিবার ১৬ অক্টোবর বেলা সাড়ে ১২ টার দিকে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎সাংবাদিক হুমকির ঘটনায় মাদক ব্যবসায়ী ব্লাক জনি, নৌ-ডাকাত শিপন, মাদক ব্যবসায়ী তুহিন ও সোহেলের নাম উল্লেখ করে আরো ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি জিডি দায়ের করেন সাংবাদিক শামীম। অভিযুক্ত তুহিন ঘারমোড়া কাজী বাড়ি এলাকার  লিটন মিয়ার ছেলে। তুহিন বন্দরের শীর্ষ মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি ও নৌ-ডাকাত বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি শিপনের সহযোগী হিসেবে পরিচিত।

‎জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে শীর্ষ মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি। এই নিয়ে স্থানীয় পত্র-পত্রিকাসহ ঢালাওভাবে মাদক সম্রাট জনিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। যা নিয়ে এলাকায় সমালোচনার ঝঁড় ওঠে।

‎এদিকে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করার সময় ছিল। প্রার্থী যাচাই-বাছাই  করার তথ্য সংগ্রহ করতে যান দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক শামীম ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। কিন্তু সকাল থেকে বিদ্যালয়ের আশেপাশে মাদক সম্রাট ব্লাক জনি এবং নৌ-ডাকাত শিপনের লোকজন জড়ো হয়ে থাকে। পরে মোটরসাইকেল যোগে বিদ্যালয় সংলগ্ন একটি মুদি দোকানের সামনে গেলে সেখানে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, সেখানে মাদক ব্যবসায়ী ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছে এনিয়ে আলোচনা করার সময় অপর পাশ থেকে তুহিন গালাগালি ও আকস্মিক হুমকি প্রদান করেন। সাংবাদিক শামীমকে উদ্ধৃতিতে তুহিন বলেছিল: তোর হাত কেটে ফেলমু। সাংবাদিক হত্যা করলে কিছু হবে না — বিশ লক্ষ টাকা খরচ করমু, সব কিছু শেষ হয়ে যাবে। পুলিশ-উকিল টাকা দিলে সব আমাদের পক্ষে।

‎স্থানীয়রা বলছেন, এলাকায় জনিসহ মাদক চক্রের প্রভাব রয়েছে।  যারা সাংবাদিক সমাজের পক্ষে অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তাদেরকে হুমকি-ধামকি করা হয়। অনেকেই এ ধরনের হুমকির কারণে সংবাদ সংগ্রহ ও স্থানীয় সমস্যা তুলে ধরা থেকে বিরত হচ্ছেন বলে অভিযোগ করেন।

‎সাংবাদিক শামীম ইসলাম জানিয়েছেন তিনি নিজে নিরাপত্তা আশঙ্কায় এবং ভবিষ্যতে ঘটনার পুনরাবৃদ্ধি রোধে দ্রুত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলোও এই হুমকিকে গভীরভাবে নিন্দা করে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি