1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মাথায় ৩টি সেলাই - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

বন্দরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মাথায় ৩টি সেলাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫১ Time View

নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের বন্দরে দৈনিক অগ্রবানী পত্রিকার স্টাফ রিপোর্টার ও বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিত দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, শনিবার (১৯ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে বন্দর ঘাট কাঠপট্টি এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে অংশ নেন কলাগাছিয়া এলাকার কুখ্যাত মাদক সম্রাট মতিউর রহমান জনি (ওরফে ব্লাক জনি), কথিত যুবদল নেতা মিনহাজ মিঠু, সাগর, সাহাদাত হোসেন, অলক, রিফাত বড়, **রিফাত ছোট (ওরফে পাগলা রিফাত)**সহ ১০–১২ জন অজ্ঞাত সন্ত্রাসী।

অভিযোগে বলা হয়, ব্লাক জনি ও তার সহযোগীরা বন্দর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য। তাদের বিরুদ্ধে প্রায়ই সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। এর আগে ১৬ অক্টোবর কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের খবর সংগ্রহ করতে গেলে ওই চক্র সাংবাদিক শামীমকে খুন ও হাত কেটে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় বন্দর থানায় জিডি নং ৮৮২ করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ব্লাক জনির নির্দেশে তার সহযোগীরা মহড়া দিতে থাকে এবং সংবাদ সংগ্রহে গেলে অজিত দাসের ওপর হামলা চালায়। হামলায় তার মাথায় রামদা ও সুইচগিয়ার দিয়ে কোপ মারলে রক্তাক্ত জখম হয় ও মাথায় তিনটি সেলাই দিতে হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্তরা এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে সাধারণ মানুষকে আতঙ্কিত করে রেখেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি