1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত র‍্যাব-৬ গোপালগঞ্জ কাশিয়ানী এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা

বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ Time View

নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকার এক আদর্শিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর
মোহাম্মদ (ব্যাংকার) এর প্রয়াণের পর আজ ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) মরহুমের স্মরণে এক আবেগঘন স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম নূর মোহাম্মদ ব্যাংকারের তিন সন্তান সেলিম, সোহেল ও সোহাগের বন্ধু মহলের যৌথ আয়োজনে এই বিশেষ মাহফিলটি সম্পন্ন হয়েছে। বাবার প্রতি সন্তানদের গভীর শ্রদ্ধা এবং বন্ধুদের আন্তরিক ভালোবাসায় আয়োযিত এই অনুষ্ঠানে রাজবাড়ী এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় মানুষের স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।
স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, নূর মোহাম্মদ সাহেব কেবল উত্তরা ব্যাংক লিমিটেডের একজন সফল
কর্মকর্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন বন্দরের শিক্ষা ও সামাজিক কাঠামোর এক শক্তিশালী অভিভাবক।

তার সুদীর্ঘ সামাজিক ও সাংগঠনিক অবদানের তালিকায় রয়েছে: বি.এম স্কুল এন্ড কলেজের টানা তিন
তিনবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য পদ, গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন, বন্দর ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে এলাকায় সামাজিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা। বাদ আসর আয়োজিত এই স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মোনাজাতে উপস্থিত মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা অশ্রুসিক্ত নয়নে মরহুমের জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। দোয়া শেষে উপস্থিত প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। উল্লেখ্য, ৭০ বছর বয়সে ইন্তেকাল করা এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুকালে স্ত্রী, ৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে বন্দর এলাকায় যে শোকের ছায়া নেমেছিল, আজকের এই স্মরণসভা ও ইফতার মাহফিল যেন তাকে পুনরায় সাধারণ মানুষের হৃদয়ে জীবন্ত করে তুলল। বক্তারা বলেন, নূর মোহাম্মদ ব্যাংকারের মতো পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষের অভাব সমাজ দীর্ঘদিন অনুভব করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি