1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৭ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। শুক্রবার(২৭ মার্চ) সকাল থেকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার মাঠে শুরু হয়েছে ভিক্ষু সংঘের পিন্ড দান, দেশ বরেন্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, রথ পরিক্রমা ও আলং নৃত্য। গতকাল দিনভর অনুষ্ঠিত হয়েছে মহাথেরোর অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর করন, ধর্মীয় সংগীত, পিন্ডদান এবং আলং নৃত্য। এ উৎসব উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটেছে হাজার হাজার নর-নারীর। ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে ভীর করছেন স্থানীয়রা। মাঠে বসেছ বসেছে অস্থায়ী বিভিন্ন রকমারি দোকান।
বরিশাল বিভাগের সংঘরাজ তুলাতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। আগামীকার বিকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
অন্ত্যষ্টিক্রিয়া উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এদিন ১১৪ পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন।
আগামীকাল শেষ দিনে মহাথেরোর শেষকৃত্য অনুষ্ঠানে আতশবাজি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি