1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর

বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৮২ Time View
বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী। ৯ এপ্রিল সকালে নতুনধারার ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে ফিলিস্তিনে যে হামলা চালানো হচ্ছে, তা বন্ধের দাবিতে বাংলাদেশের মানুষের গণস্বাক্ষর কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশ নেয়া উচিৎ।
লংমার্চ বা তথাকথিত আন্দোলন না করে গণস্বাক্ষর কর্মসূচিকে সফল করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যতিক্রমী এই কর্মসূচিতে অংশ নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সেই সাথে সবার মনে রাখতে হবে বাংলাদেশকে গাজা বানানোর জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা আবারো সক্রিয় হচ্ছে। তাদেরকে রুখে দিতে দেশে সবার আগে অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী মুন্নী আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য সিফাত আলী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, ২ মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তোপখানা রোডস্থ কার্যালয়ে নির্ধারিত কাগজে স্বাক্ষর করতে পারবেন যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার যে কোনো নাগরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি