1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে: সাখাওয়াত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারী) বিকেলে নাসিক ১৮নং ওয়ার্ডে শহীদ নগর এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন- আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, পরিক্ষা দিয়েছি। এ-ই পরিক্ষার রেজাল্ট বের হবে ১২ই ফেব্রুয়ারী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তা-হলে বাংলাদেশে কোনো শক্তি নেই আমাদের পরাজিত করবে। ধানের শীষের পক্ষের প্রার্থী নির্বাচিত করা মানে, বিএনপিকে নির্বাচিত করা। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জয়ী করা। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি করবো। ১৮নং ওয়ার্ডে ২৪ হাজার ৬৪০ ভোট রয়েছে। আমাদের ৮০/৯০ পার্সেন্ট কাষ্ট করাতে হবে। আজ থেকেই পরিকল্পনা করতে হবে, বসে থাকার সুযোগ নেই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান’র সভাপতিত্বে ও-ই দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা।
আবুল কাউসার আশা বলেন- দিন শেষে আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। এমন একজন নেত্রীর পিছনে রাজনীতি করেছি যিনি শুধু দিয়েই গেছেন, নিজের জন্য কিছু নেননি। আমরা সে-ই দেশনেত্রীর সন্তান। আমাদের দলের বিরুদ্ধে দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে, ঘরে ফিরতে হবে।
ও-ই সময় দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে বিশেষ দোয়া প্রার্থণা করা হয়। সে-ই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপ’র যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, আওলাদ হোসেন, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি