1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ Time View

স্টাফ রিপোর্টার: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ মশিউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমান। ‎ ‎মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চানমারি এলাকার শাহজালাল ক্লিনিকে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা দেশের স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় তাদের ভূমিকা অনস্বীকার্য। তারা পল্লী চিকিৎসকদেরকে মানবিক ও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। ‎ ‎এসময় অতিথিরা পল্লী চিকিৎসকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনটির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎ ‎বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক মুহাঃ মুক্তির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খানপুর ৩০০ শষ্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, ঔষধ তত্ত্বাবধায়ক নারায়ণগঞ্জ জেলা মো. সাইফুল মাহমুদ, সরকারী অধ্যাপক, ৩০০ শষ্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা, ডা. আমিরুল মূলক, অর্থোপেডিক সার্জন, ৩০ শষ্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা, ডা. সালেহ হক, এনেস্থেশিয়া সার্জন ৩০০ শষ্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা, ডা. বয়েজ উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, ডা. মো. মাঈনউদ্দিন রিগার, এম. ডি. মেডিকেল হাসপাতাল ডা. মো. খালেদ হায়দার।

‎ ‎আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, চেয়ারম্যান ফতুল্লা জেনারেল হাসপাতাল, মো. রাফিউল হাকিম  মহিউদ্দিন, চেয়ারম্যান সিটি লাইফ হাসপাতাল, মো. কবির হোসেন, এম. ডি. মুন ডায়াগনস্টিক সেন্টার, মে. রাকিব হোসেন, চেয়ারম্যান মা শক্ষু হাসপাতাল, আলমগীর হোসেন,চেয়ারম্যান মেডিহোপ হাসপিটাল জাহাঙ্গীর আলম,চেয়ারম্যান সেলিনা মেডিকেল  হাসপাতাল, মো. আলীনূর শরীফ শামীম, জি. এম. মেডিনোভা সার্জিসেস, মো. হেমায়েত হোসেন হিমেল, চেয়ারম্যান মেরিস্টা হাসপিটাল, মোসাঃ মরিয়ম  আক্তার, এম. ডি. আল-মক্কা হাসপাতাল মোসাঃ রাবেয়া আক্তার মিতু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি