1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩০৮ Time View
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আলোচনাসভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ মার্চ) বিকাল ৪টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। সমিতির নব নির্বাচিত সভাপতি মো.শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, সাবেক সভাপতি মো.আবুল হোসেন এবং নির্বাহী সভাপতি মো.ইউনুচ সোহেল প্রমুখ।
সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম বজলুল করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,আলাউদ্দিন তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহাজাদা, কলাপাড়া কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আজাদুর রহমান, সাবেক আহবায়ক মো.নজরুল ইসলাম, সাবেক সদস্য সচিব মজিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে ১৩ মার্চ ২০২৫ ইং তারিখ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমদিত ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি