1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া চক্রশালা কৃষি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত লামায় ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে সানোয়ারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে ২২ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার অপরাধী গ্রেফতার, গভর্নর মেয়র ক্ষুব্ধ, ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতায় নিহতদের স্মরণ ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে

বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি ২৯২৬,রোববার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।খবর আইবিএননিউজ । সভায় আগামী ১ মার্চ ২০২৬,রবিবার বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বার্ষিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক এবং সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজকে সদস্যসচিব করা হয়।

এ ছাড়া স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী,যুগ্ম আহ্বায়ক, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী যুগ্ম সদস্যসচিব এবং সাংগঠনিক সম্পাদক ডিউক খানকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এদিকে সভায় সাম্প্রতিক সাধারণ সভাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে গণমাধ্যমকে সঠিক ও নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়। সোসাইটির নেতারা বলেন, সংগঠনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনাকে তারা স্বাগত জানান, যা সংগঠনকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করতে সহায়ক হবে।সভায় সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি,জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদসহ কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি