1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলের কালিশুরী বাজারে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলের কালিশুরী বাজারে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৫২ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্যবাসায়ী সমিতি ও এলাকার বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকাল ১০টার দিকে কালিশুরী বাজরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি ফয়সাল মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক দলিল উদ্দিন মোল্লা,ব্যাবসায়ী ফিরোজ,ছিদ্দিকুর রহমান,দুলাল প্রমুখ।

বক্তারা বলেন,গত ১৫ মার্চ উপজেলার কালিশুরী বন্দরে মোবাইল শপের মালিক এনায়েত তালুকদারের দোকানারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১২৮টির বেশী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,সার্ভিসিংয়ের জন্য আসা ১০টি মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যা সিসি ক্যামারায় চোরদের ছবি দেখা গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি চোরদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আগে কালিশুরী বন্দরে পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি হয়নি। পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগনের নিরাপত্তা রক্ষাতে কালিশুরী বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূর্ন স্থাপনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি