1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ Time View

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলো বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।  আজ রবিবার(১৪ ডিসেম্বর) দুপুর ১টা থেকে এ অপসারণ কাজ শুরু হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশ’ ব্যানার, ফেস্টুন  ও তোরণ অপসারণ করা হয়েছে।  সহকারী কমিশনার (ভূমি) সেহাগ মিলু জানান, উপজেলা নির্বাহী অফিসার  সালেহ আহমেদে স্যারের নির্দেশে এগুলো অপসারণ করা হয়। 

প্রধান নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের শনিবার পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের সময় বেধে দেয়া  হয়। অনেক প্রার্থীরা তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ সরিয়ে নিলেও অনেকে প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ রয়ে যায়।  গ্রামগঞ্জের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণগুলো গ্রাম পুলিশকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। তারা অপসারণের কাজ করছেন।  এ ব্যাপারে ওই সব প্রার্থীদের বিরুদ্ধে  নির্বাচনী আচরণবিধি ভঙ্গের ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, “ এ বিষয়ে ইউএনও স্যার পদক্ষেপ নিবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি