1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে শিশুর মৃত্য - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

বাউফলে কলা খাওয়ার সময় গলায় আটকে শিশুর মৃত্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ  পটুয়াখালী বাউফলে মোতালেব (০৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর)  দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই ইউপির বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।  স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন  মরিয়ম (৭) ও মোতালেব ( ৩ বছর ৭মাস) কলা খাওয়ার পাশাপাশি বাড়ীর উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ্য হয়ে পড়ে। মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা।

 নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব  অসুস্থ্য হয়ে পড়লে মোটর সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আসার পর সে মারা যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে।  বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি