1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে দুই দিনের ব্যবধানে আরও এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু রমজানের পবিত্রতা রক্ষার্থে কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক

বাউফলে দুই দিনের ব্যবধানে আরও এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৮৩ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে দুই দিনের ব্যবধানে আব্দুল্লাহ রবি (৫২) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় দিকে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালি গ্রামের হোগলা খাল থেকে পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের প্যান্টের পকেটে পাওয়া এনআইডি কার্ডে তার বাবার নাম বকস্ শেখ, বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রামে এবং ডাকঘর ভেওয়ামারা উল্লেখ রয়েছে। লাশের পড়নে নীল রংয়ের জিঞ্চপ্যান্ট ও কোমরে বেল্ট পরা ছিল। গায়ে কোন পোশাক ছিলনা। এছাড়াও তার সাথে সিরাজগঞ্জ ট্রাক এবং কার্ভাটভ্যানের পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৮১৫) সহকারী পদবী লেখা একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সে অনুযায়ি আব্দু্ল্লাহ রবি ট্রাকের সহকারী হিসাবে চাকরী করতো। কোন এক ব্যক্তির মালামাল নিয়ে ট্রাকটি বুধবার রাতে কুম্ভুখালী গ্রামে আসে। যাওয়ার গন্তব্যে যাওয়ার পথে ট্রাকটি বিদ্যুতের তারে আটকে যায়। তখন আব্দুল রবি ওই ট্রাকের উপরে উঠে তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে যান। তার গায়ে পোড়া দাগ ছিল এবং রাস্তায় একটি পোড়া শার্ট পাওয়া গেছে। শার্টটি আব্দুলাহ রবির গায়ে ছিল। ধারণা করা হচ্ছে ঝামেলা এড়াতে ট্রাকে থাকা অন্যান্য লোকজন লাশটি পাশে খালে ফেলে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল করার সময় পকেটে এনআইডি কার্ডসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। লাশ ময়নাত তদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এর আগে মঙ্গলবার সকালে একই উপজেলায় ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল দাস (৫৫)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই লাশের পকেটে থাকা পরিচয়পত্র অনুযায়ি তার বাড়ি বরিশালের কাউনিয়া এলাকার । বাবার নাম জীবন চন্দ্র দে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি