1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারে সহায়তার হাত বাড়ালেন এমপি মাসুদ  - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে ইউনূস শিক্ষা-স্বাস্থ্য ও অর্থনীতিকে ধ্বংস করেছে-মোমিন মেহেদী কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারে সহায়তার হাত বাড়ালেন এমপি মাসুদ  রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় সাফল্য: মাঝরাতে ধরা পড়ল গাঁজার বিশাল চালান রাজশাহীর তানোরে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ আটক-৫ প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

বাউফলে নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারে সহায়তার হাত বাড়ালেন এমপি মাসুদ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় সংঘটিত এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন উজ্জ্বল কর্মকার। গত মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সময় যাদের সঙ্গে উজ্জ্বল কর্মকার ছিলেন, তারা পরবর্তীতে পরিবারের কোনো খোঁজ-খবর নেননি। এমনকি একটি ফোনকলের মাধ্যমেও যোগাযোগ করেননি। এতে পরিবারটির কষ্ট ও হতাশা আরও বেড়েছে।

উজ্জ্বল কর্মকারের মৃত্যুর পর তার পরিবার এখন দিশেহারা। ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছে। বিশেষ করে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন।

এমন অবস্থায় বিষয়টি জানার পর বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির প্রতিনিধি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে মানবিক সহমর্মিতা ও সহায়তার আহ্বান জোড়ালো হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি