1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ Time View

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ),পরিবার কল্যান পরিদর্শীকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিদর্শক মোঃ ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউভি নাফিসা কাওসার ও এফপিআই মোতালেব হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমরা দীর্ঘ বছর পর্যন্ত বৈষম্যের স্বীকার । ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছি কিন্তু আমাদের  চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়। তারা বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।   প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘তাদের এক দফা এক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি