1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোচালককে হত্যা - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ার চক্রশালা কষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ৯টি স্পটে বিএনপি প্রার্থীর পথসভা ও গণসংযোগ রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর বাউফলে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার

বাউফলে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোচালককে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪১৪ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে অটোচালক মোঃ সুজন হাওলাদার (৩৫) কে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আমিরাবাদ বাজারের দক্ষিন পাশে মিজান ফার্মেসীর সামনে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে। উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের মোঃ নবী আলী হাওলাদারের ছেলে নিহত সুজন হাওলাদার। তিনি শ্রমীকলীগ রাজনীতির সাথে জড়ীত ছিলো বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।  স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন সোমবার বিকাল সোয়া ৫টার দিকে সুজন যাত্রী নিয়ে আমিরাবাদ বাজারে যাওয়ার পথে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমূল ইসলাম মিরাজ (৩৫) নেতৃত্বে তার ছোট ভাই মোরসালিন (২৫) ও রাসেল (৩০) সহ ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী সমর্থক তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও ছুড়িকাঘাত করে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে পথিমধ্যেই মৃত্যু হয়েছে বলে ঘোষনা করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি