1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকের করুণ মৃত্যু - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকের করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫২ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে একটি আয়রন ব্রিজের ঝুলন্ত  ভীমের সাথে বাল্কহেডের ধাক্কা লেগে শরীর থেকে মাথা  বিচ্ছিন্ন হয়ে গেছে  সাকিব হোসেন(২৩) নামের এক বালুকাটা শ্রমিকের। আজ মঙ্গলবার (২৯ জুলাই)  দুপুর ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালের এ ঘটনা ঘটেছে। নিহত  সাকিবের বাবার নাম কবির হোসেন। তার বাড়ি একই উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ওই বাল্কহেটের আরেক শ্রমিক  জাহিদুল গাজী জানান, তারা  দেওপাশা বাজারের বালু ফেলে যাওয়ার পথে  কাছিপাড়া মিয়ারখালের ব্রিজের কাছে গিয়ে অতিজোয়ারের চাপে বাল্কহেটটি নিয়ন্ত্র হারিয়ে ব্রিজের ঝুলন্ত ভীমের সাথে গিয়ে ধাক্কা লাগে এতে সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাহিদুলের বাড়ি  পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামে।

তার বাবার নাম হাবিব গাজী। বাল্কহেটের মালিকের নাম  মিজানুর রহমান । তারা বাল্কহেডটি ভাড়ায় এনে বালু কাটেন।  খবর শুনে বাউফল থানার  এসআই সোহেল ও কালাইয়া নৌঁফাড়ির  পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে বাউফল থানার পুলিশ ও কালাইয়া নৌঁফাড়ির পুলিশ অবস্থান করছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি