1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টার অভিযোগ - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

বাউফলে মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যা চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩১০ Time View

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে মোটর সাইকেল চাপা দিয়ে মাসরুফা (৫) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। এ ঘটনার জেরে স্থানীয় গ্রাম পুলিশ জসীম মৃধার বাসায় হামলা ভাংচুর করা হয়েছে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের ব্যবসায়ী চুন্নু মৃধা ঈদ উপলক্ষে স্বপরিবারে গ্রামের বাড়িতে আসেন।  বুধবার সন্ধ্যায় একই গ্রামের দেলোয়ার মৃধার ছেলে সুমন তার শিশু কন্যা মাসরুফাকে মোটর সাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ খবর পেয়ে কতিপয় গ্রামবাসী ক্ষুব্দ হয়ে সুমনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় সোহরাব হোসেন (৬৫),মো. ইউসুফ মৃধা(৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা(৩৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার এ ঘটনার জেরে গ্রাম পুলিশ জসীম মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন।

গ্রাম  পুলিশ জসীম মৃধার স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামীর কোনো অপরাধ নেই।  সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ও জামাল সহ ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে ভাংচুর চালায়। আমি এ ঘটনার বিচার চাই।  চুন্নু মৃধা বলেন, মঙ্গলবার  সন্ধ্যার দিকে আমার ৫ বছরের মেয়েকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় দেলোয়ার মৃধার ছেলে সুমন। খবর পেয়ে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। এরপর কারা মারামারি করেছে আমার জানা নেই।  বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, একটি বাচ্চার গায়ে মোটর সাইকেল উঠিয়ে দেয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি