1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বাউফলে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫১ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে গ্রামবাসীর ডাক-চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল। শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে ঘটে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আতিক ফয়সাল নামে ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না এলাকায়। এই সুযোগে গ্রামের ভরিপাশা জামে মসজিদের ইমাম ও ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই’র বসত বাড়িতে সঙ্গবন্ধ ডাকাত দল হানা দেয়। কৌশলে ঘরে প্রবেশ করে অস্ররে মুখে মাওলানা আব্দুল হাইকে জিম্মি করার চেস্টা করলে তার ডাকচিৎকারে বাড়ির একজন টের পেয়ে যায় এবং মোবাইলফোনে খবর ছড়িয়ে দিলে স্থানীয়রা তাৎক্ষনিক ডাক-চিৎকার দিয়ে এগিয়ে আসলে ডাকাত দল একাধিক মোটরসাইকেলযোগে দ্রুত সটকে পড়ে।

এ সময় ডাকতদলের ব্যাবহৃত নম্বরপ্লেট বিহীন অপর একটি ব্লু-রঙের প্লাটিনা ব্রান্ডের মোটরসাইলে ফেলে রেখে যায়। স্থানীয়রা ছুটে আসায় ডাকাতদল উল্লেখযোগ্য কোন কিছু ছিনিয়ে নিতে পারেনি। ঘটনার সময় ওই বাড়ির তিনটি বসতঘরে লোকজন থাকলেও নিজ বসতঘরে একা অবস্থান করছিলেন বৃদ্ধ মাওলানা আব্দুল হাই (৭৫)। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি