1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে যুবককে কুপিয়ে জখম - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলে যুবককে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে একটি লুটপাট মামলায় স্বাক্ষী হওয়ায় আবুল কাশেম (২৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি আবুল হোসেনের মালিকানাধীন একটি মুদি দোকানে স্থানীয় ছাত্রদল নেতা সোহেল রাঢ়ির নেতৃত্বে মুজাহিদ, জহিরুল ও সাইফুলসহ ১৫–২০ জন ব্যক্তি হামলা চালায়। ওই ঘটনায় ১০ জানুয়ারি বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে স্বাক্ষী হিসেবে আবুল কাশেমের নাম থাকায় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। আহত আবুল কাশেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সোহেল রাঢ়ি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ হামলার ঘটনার সঙ্গে জড়িত নই। কে বা কারা তাকে কুপিয়ে জখম করেছে সেটাও জানি না। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্বের ঘটনায় বাউফল থানায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি