1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট

বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

বাউফল প্রতিনিধিঃ বাউফলে রাতের আঁধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছে বাউফল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে  সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকার মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আধারে একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে মন্দিরের একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহিরাগত দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলক ভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  আশ্বস্ত করেন।  বাউফল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল পাল সহ বিভিন্ন নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন এবং দোষীদের বিচার দাবি করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি