1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকী সাংবাদিক পরিবারকে - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি আপনাদের বাচ্চাদের জন্য এখানে গার্লস স্কুল করবো: মোহাম্মদ আলী ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ নারায়ণগঞ্জ-১ আসনে রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি প্রার্থী দিপু ভুঁইয়ার উদ্যোগে রূপগঞ্জে ৪ সহস্রাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান রুমায় রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে বাড়ছে অবৈধ কাঠ পাচার পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক

বাউফলে সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকী সাংবাদিক পরিবারকে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০২ Time View

বাউফল, প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউককে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১ নভেম্বর) রাত অনুমান পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে। জানাগেছে, ঘটনার দিন রাত অনুমান ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খান এর ছেলে মো সোহাগ খান (৩০) ও পৌর শহরের ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে বাউফল থানা পুলিশ ইয়াবা বিক্রি করার সময় ২০ পিচ ইয়াবা সহ আটক করে। আটককৃতদের ফোনে ওই সময় ইয়াবাক্রেতারা ফোন দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে।

অভিযোগ ও সাথে কোন মাদক না পাওয়ায় ৫জনকে পুলিশ ছেড়ে দেয়। মাদককারবারী আটকের সংবাদ “বাউফল ফেস” নামক আইডি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরে প্রথমে অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে এসে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এসময় সাংবাদিক ডিউক সহ তার পরিবারকে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করার হুমকি প্রদান করবে বলে উচ্চস্বরে গালাগাল করে চলে যায়।

এ ব্যাপারে অহিদুজ্জামান ডিউক বলেন, ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকী দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় আমার ও আমার পরিবারের উপরে হামলা হতে পারে। এ ব্যাপারে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন , সংবাদ প্রকাশের জেরে হুমকীর ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, হুমকির বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি