1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৮ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে শাহ আলম রাঢ়ী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় উপজেলার কায়না গ্রামে এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বাবুল বলেন, প্রায় ১মাস অতিবাহিত হলেও একজন আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তারা বিদেশ পালিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। এখনও বিভিন্নভাবে মামলার বাদীকে হুমকী প্রদর্শন করছেন।

ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের উপস্থিত ছিলেন, আবদুল মালেক খান, আবদুর রহমান সাখায়েত হোসেন ও ডা. নুপুর বেগম। উল্লেখ, ২৪ মার্চ সকাল ১১টার দিকে জমাজমি ও  ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে একই এলাকার গবিন্দ, বিদান, রাজু, হৃদয় বইরাগী, বাসু, নিকর, রিপন পাল, রমেশ, মিন্টু, পবিত্র ও শ্যামল গংরা শাহ আলম রাঢ়ীর বাড়ীতে এসে হামলা করে।

প্রথমে শাহ আলমের রাঢ়ীর স্ত্রী নাজমা বেগমকে পরে পুত্র রাকিব সহ তিন ছেলে ও শাহ আলম রাঢ়ীকে কুপিয়ে যখম করে। স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। ঢাকা থেকে পুনরায় বাউফল হাসপাতালে ভর্তী করলে ১লা মে সকালে মারা যান শাহ আলম রাঢ়ী। আহতদের মধ্যে রাকীব মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।  আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি